সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পিএসজির জার্সিতে এমবাপ্পের নতুন কীর্তি

অনলাইন ডেস্ক :

লিগ ওয়ানের ম্যাচে রোববার রাতে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেইয়ের মাঠে গিয়ে তাদেরকে ৩-০ গোলে হারিয়েছেন মেসি-এমবাপ্পেরা। অরেঞ্জ ভেলোড্রম স্টেডিয়ামের এই ম্যাচে পিএসজির হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই দুই গোলের মধ্য দিয়ে পিএসজির জার্সিতে ২০০ গোল হয়ে গেল এমবাপ্পের। ২৪ বছর বয়সী এমবাপ্পে ছুঁয়ে ফেলেছেন এডিনসন কাভানিকেও। এখন তারা দুজন যৌথভাবে পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। পিএসজির হয়ে সাত বছরে ৩০১ ম্যাচ খেলে ২০০ গোল করেছিলেন কাভানি। অন্যদিকে ২০০ গোল করতে এমবাপ্পের লেগেছে ২৪৬ ম্যাচ। ২০১৮ সাল থেকে ফরাসি জায়ান্টদের হয়ে খেলছেন এমবাপ্পে। পিএসজির জার্সিতে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এমবাপ্পে-কাভানির পরই রয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ১৮০ ম্যাচে ১৫৬ গোল তাঁর। ব্রাজিলীয় তারকা নেইমার রয়েছেন এর পরই। পিএসজির হয়ে ১৭৩ ম্যাচে ১১৮ গোল করেছেন নেইমার।