সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দুর্ঘটনায় সাইক্লিস্টের মৃত্যু

অনলাইন ডেস্ক :

যুব গেমসের সাইক্লিংয়ে আলো ছড়িয়ে দুটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে খুশি মনে বাড়ি ফিরছিলেন মাশরাফি হোসেন মারুফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাড়ি ফেরা হলো না তার। ট্রেন থেকে বন্ধুদের নিজের বাড়ি দেখাতে গিয়ে পা পিছলে পড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন এই উঠতি সাইক্লিস্ট। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ট্রেন থেকে পা পিছলে পড়ে গিয়ে প্রাণ হারান মারুফ। ১৬ বছর বয়সী এই সাইক্লিস্টের অকালপ্রয়াণ মেনে নিতে পারছেন না সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী স্বপ্ন। “যুব গেমসে সে তিনটি পদক পেয়েছে, খেলেছে রংপুর বিভাগের হয়ে। রাত্রেই ট্রেনে বাড়ি ফিরছিল, দিনাজপুর ট্রেন স্টেশনে ঢোকার কিছু আগে তার বাড়ি, ওই সময় সে দরজার কাছে গিয়ে বন্ধুদের নিজের বাড়ি দেখাচ্ছিল। ওই সময়ই সে পা পিছলে পড়ে গিয়ে স্পট ডেড হয়ে যায়।” “ছেলেটাকে আমি তিনবার ডেকেছি পুরস্কারের জন্য। ন্যাশনাল টিমের জন্য বাছাই করেছি। ওকে বলেছি, আমি তোমাকে সাইকেল ব্যবস্থা করে দিলে তুমি আসতে পারবে কিনা, সে হ্যাঁ বলল। ওর ফিগার ভালো, এ কারণেই অলিম্পিকের সলিডারিটি গেমসের ক্যাম্পের জন্য বাছাই করেছিলাম। আমরা খুবই শোকাহত।” কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে নবম শ্রেণিতে পড়া মারুফের মৃত্যতে শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।