সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

টিকেটে ইংল্যান্ডের বদলে যুক্তরাজ্যের পতাকা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ ও ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের টিকেটে ব্যবহার করা হয়েছে সফরকারীদের পতাকার ভুল ছবি। ইংল্যান্ড দল হিসেবে খেলতে এলেও প্রথম ওয়ানডের টিকেটে দেখা যাচ্ছে যুক্তরাজ্যের পতাকার ছবি। তবে এটিকে কোনোভাবে ‘ভুল’ মানতে নারাজ বিসিবি। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। মঙ্গলবার সকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের বুথে বিক্রি শুরু হয় এই ম্যাচের টিকেট। দর্শকদের হাতে টিকেট পৌঁছে যাওয়ার পর দেখা যায়, টিকেটে অংশগ্রহণকারী দুই দেশের নামের ওপরে বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাজ্যের পতাকার ছবি। মূলত ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড মিলে হয় যুক্তরাজ্য। তাদের অলিম্পিক দলের জন্য যে পতাকা ব্যবহৃত হয় সেটিই দেখা যাচ্ছে ওয়ানডে সিরিজের টিকেটে। ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য আইসিসিসহ সব জায়গায় ব্যবহার করা হয় সাদার মধ্যে লাল যোগ চিহ্ন সম্বলিত পতাকা। তবে এটিকে ভুল হিসেবে দেখতে নারাজ বিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সংবাদ মাধ্যমে জানান, বিষয়টি তাদের নজরে আছে। “(পতাকার বিষয়টি) আমরা দেখেছি। এটা তো আসলে কোনো ভুল নয়। আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম তাহলে ভুল বলা যেত। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা যায়। এটি সাধারণ ব্যাপার।” টিকেটের বিষয়ে বিসিবির ভুল বা খামখেয়ালিপনা নতুন নয়। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা সকাল ১০টায় শুরু হলেও, টিকেটের গায়ে ছাপা হয় রাত ১০টার কথা। এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের টিকেটের গায়ে বাংলাদেশ বানানে ভুল দেখা যায়।