সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আরো দুটি ম্যাচ খেলবেন সানিয়া

অনলাইন ডেস্ক :

এই তো দিন কয়েক আগেই দুবাই চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। কিন্তু অবসর নিয়েও যেন অবসর নেননি ভারতের টেনিস সেনসেশন! তিনি যে আরো দুটি ম্যাচ খেলতে যাচ্ছেন। নতুন এই খবর সানিয়া নিজেই দিয়েছেন। বুঝতেই পারছেন, সানিয়ার সেই ম্যাচ দুটি হবে প্রদর্শনী ম্যাচ। হায়দরাবাদের মেয়ে নিজের শহরেই টেনিস ক্যারিয়ার শুরু করেছিলেন। সেই হায়দরাবাদেই শেষ দুটি ম্যাচ খেলে নিজের খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক ইতি টানতে চান। সানিয়া নিজেই জানিয়েছেন, ‘১৮-২০ বছর আগে যেখানে আমার টেনিস-জীবন শুরু হয়েছিল, সেই হায়দরাবাদে আগামী ৫ মার্চ আমি শেষ দুটি ম্যাচ খেলব। আমার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, প্রতিপক্ষ খেলোয়াড়েরা, যাদের সঙ্গে আমি এতদিন খেলেছি, তারা সবাই থাকবে।’ হায়দরাবাদের ভক্তদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোমাদের সামনে শেষ বারের মতো কোর্টে নামতে আমার তর সইছে না। সর্বোপরি আমার ভক্তরা উপস্থিত থাকবেন, যারা দীর্ঘ এই যাত্রাপথে আমার সঙ্গে ছিলেন।’ ম্যাচ দুটি একই দিনে খেলবেন সানিয়া। প্রথমে খেলবেন দুই দলের ‘প্রথম রাউন্ডার’ ম্যাচ। ম্যাচটির দুই প্রতিপক্ষের একটি দলের নেতৃত্বে থাকবেন ভারতেরই পুরুষ টেনিস তারকা রোহান বোপান্না। অন্য দলের নেতৃত্ব দেবেন সানিয়া নিজেই। পরে এই বোপান্নার সঙ্গেই জুটি বেঁধে খেলবেন একটি মিশ্র দ্বৈতের ম্যাচ।