সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সৌদি প্রো লিগ : ফেব্রুয়ারি মাসের সেরা রোনালদো

অনলাইন ডেস্ক :

এশিয়ায় আসার পর দ্রুতই সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে মানিয়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ পর্যন্ত চার ম্যাচে ৮ গোল ও দুটি এ্যাসিস্ট করেছেন। যার পুরস্কার হিসেবে এবার তিনি সৌদি প্রো লিগে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডে ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে সৌদি ক্লাবটিতে যোগ দেবার পর এটাই রোনালদোর প্রথম ব্যক্তিগত কোনো অর্জন। গত ৩ ফেব্রুয়ারি আল ফাতেহর সাথে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে শেষভাগে পেনাল্টি থেকে রোনালদো নিজের তৃতীয় ম্যাচে প্রথম লিগ গোল করেন। চারদিন পর রোনালদো মৌসুমে সেরা পারফমেন্স দেখিয়ে করেন হ্যাটট্রিকসহ চার গোল। এর মাধ্যমে রোনালদো ক্যারিয়ারে ৫০০ লিগ গোলের মাইলফলক ছাড়িয়ে গেছেন। রোনালদোর চার গোলে আল ওয়েহদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন আল নাসর। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘চার গোল করার অনুভূতিই ভিন্ন। লিগ ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি দলের জয়ে অবদান রাখতে পেরেছি।’ ১৭ ফেব্রুয়ারি আল-টাউনের বিপক্ষে রোনালদো আল নাসারের ২-১ গোলের জয়ের ম্যাচটিতে দুটি গোলই করেছেন। এরপর ডালমাকের বিপক্ষে আবারো হ্যাটট্রিক করেছেন, ম্যাচটিতে রোনালদোর দল ৩-০ গোলে জয়ী হয়। এবারের মৌসুমে ১৮ লিগ ম্যাচে রোনালদো মাত্র পাঁচটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু এখন সতীর্থ এ্যান্ডারসন টালিসকার থেকে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মাত্র পাঁচ গোল দুরে রয়েছে। সৌদি প্রো লিগে ১৩ গোল করে এই তালিকায় এখনো শীর্ষে রয়েছেন টালিসকা।- বাসস