সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

হাভিয়ের কাবরেরার দলে নতুন তিন মুখ

অনলাইন ডেস্ক :

আসন্ন তিন জাঁতি টুর্নামেন্টের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। এই টুর্নামেন্টের আগে সৌদি আরবে ক্যাম্প করবে বাংলাদেশ। সে লক্ষ্যে আগামী ৫ ও ৬ মার্চ দুই ভাগে ভাগ হয়ে জামাল ভূঁইয়ারা দেশ ছাড়বেন। সেখানে স্থানীয় ক্লাবের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্যাম্প শেষে আগামী ১৭ মার্চ বাংলাদেশ দল ঢাকায় ফিরবে। ব্রুনেই ও সিশেলসকে নিয়ে আগামী ২৩ থেকে ২৮ মার্চ সিলেটে হবে এই টুর্নামেন্ট। হাভিয়ের কাবরেরার দলে নতুন তিন মুখ। ফর্টিস এফসির মিডফিল্ডার মুজিবুর রহমান জনি, মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ ও আবাহনী লিমিটেডের ডিফেন্ডার আলমগীর মোল্লা। দলে ফিরেছেন মিডফিল্ডার রবিউল হাসান, ফরোয়ার্ড এলিটা কিংসলে, ডিফেন্ডার তপু বর্মণ, গোলরক্ষক শহিদুল আলম সোহেল, মিতুল মারমা ও স্ট্রাইকার আমিনুর রহমান সজীব। সবশেষ গত বছরের সেপ্টেম্বর ফিফা উইন্ডো থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার ইয়াসিন আরাফাত, আতিকুর রহমান ফাহাদ ও গোলরক্ষক আশরাফুল ইসলাম।
বাংলাদেশ দল :
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও শ্রাবণ।
ডিফেন্ডার : কাজী তারিক রায়হান, সাদউদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, রহমত মিয়া ও আলমগীর মোল্লা।
মিডফিল্ডার : মাশুক মিয়া জনি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
ফরোয়ার্ড : রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম ও আমিনুর রহমান সজীব।