সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

বার্সায় আরো ১০০ ম্যাচ খেলতে চান গ্রিজমান

অনলাইন ডেস্ক :

চলতি সপ্তাহে বার্সার জার্সিতে শততম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন ফরাসি তারকা আতোঁয়ান গ্রিজমান। শততম ম্যাচ খেলার পর গ্রিজমান জানালেন, বার্সার সঙ্গে সম্পর্ক আরো দীর্ঘদিনের করতে চান তিনি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলের দারুণ জয়ের দিনে প্রথম একাদশে ছিলেন গ্রিজমান। ওই ম্যাচে স্পর্শ করেন ১০০ ম্যাচের মাইলফলক। ন্যু ক্যাম্প ছাড়ার সাম্প্রতিক গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপজয়ী এই তারকা জানালেন আরো ১০০ ম্যাচ খেলতে চান বার্সার জার্সিতে। বার্সার অফিসিয়াল ওয়েবসাইটে গ্রিজমান বলেছেন, ‘এই মাইলফলকে পৌঁছে আমি গর্বিত ও খুশি। আমি আশা করি আরো ১০০ ম্যাচ খেলতে পারব এবং এই ক্লাবের সঙ্গে ইতিহাস গড়তে আমার সর্বোচ্চটুকু দিয়ে যাব। আমি মাঠে ও মাঠের বাইরে দলকে সহায়তা করতে চাই, আক্রমণে ও রক্ষণে। বার্সায় আমি উপভোগ করতে চাই।’ গ্রিজমান লা লিগায় ৭৮টি, চ্যাম্পিয়নস লিগে ১৬টি ও কোপা দেল রেতে ৯ ও স্প্যানিশ সুপার কাপে তিন ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে অ্যাটলেটিকো থেকে যোগ দেওয়ার পর তার গোল ৩৫টি।