সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ইংল্যান্ড টেস্ট দলে টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান

অনলাইন ডেস্ক :

ব্যাটিং ব্যর্থতায় লর্ডস টেস্টে ভারতের কাছে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড। দুই ওপেনার ও তিনে নামা ব্যাটসম্যানের ব্যর্থতা বেশ ভুগিয়েছে ইংলিশদের। টপ অর্ডারের সেই সমস্যা সমাধানের জন্য টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান ডেভিড মালানকে ডেকেছে ইংলিশ ম্যানেজমেন্ট। ডমিনিক সিবলির জায়গায় সুযোগ হয়েছে মালানের। বাজে পারফরম্যান্সের জন্য বাদ পড়েছে সিবলি। সিবলির জায়গায় দলে এলেও মালান তিন নম্বরে ব্যাট করতে পারেন। সেক্ষেত্রে রোরি বার্নসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে হাসিব হামিদকে।
তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড:
জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, রোরি বার্নস, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারেন, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, মার্ক উড।