সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কাসেমিরোকে লাল কার্ড, চার ম্যাচ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ইউরোপা লিগে ৪-১ গোলে রিয়াল বেতিসকে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে ফের হোচট খেলো রেড ডেভিলরা। পয়েন্ট তালিকার একেবারে তলানীর দল সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ম্যাচে লাল কার্ড পেয়েছেন ম্যানইউয়ের ব্রাজিলীয় তারকা কাসেমিরো। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শুধু পয়েন্ট নয়, চার ম্যাচের জন্য দলটি হারিয়েছে কাসেমিরোকেও। ম্যাচের ৩৮তম মিনিটে সাউদাম্পটনের কার্লোস আলকারেজকে ফাউল করেন কাসেমিরো। তাকে হলুদ কার্ড দেন রেফারি। কিন্তু প্রতিপক্ষ তাতে সন্তুষ্ট না হওয়ায় ভিএআর চেক করা হয়। এরপর লাল কার্ড দেখিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী মিডফিল্ডারকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি। মৌসুমে এটি কাসেমিরোর দ্বিতীয় লাল কার্ড। এফএ কাপের শেষ আটে ফুলহামের বিপক্ষে ১৯ মার্চ, প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ২ এপ্রিল, ব্রেনফোর্ডের বিপক্ষে ৫ এপ্রিল এবং এভারটনের বিপক্ষে ৮ এপ্রিল খেলতে পারবেন না এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে মার্চের আন্তর্জাতিক সূচিতে ব্রাজিলের হয়ে খেলতে কোনো বাধা নেই তাঁর।