সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা হ্যারি ব্রুক-গার্ডনার

অনলাইন ডেস্ক :

অপেক্ষার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। গত তিন মাসে দ্বিতীয়াবারের মতো এই স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ডের ২৪ বছর বয়সী ব্যাটসম্যান হ্যারি ব্রুক। গত ডিসেম্বরেও তিনি আইসিসির মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন। এ ছাড়া মেয়েদের ক্রিকেটে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অ্যাশলি গার্ডনার। মাসের সেরার লড়াইয়ে ব্রুকের সঙ্গে ছিলেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোটি। ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে সিরিজ সেরা হয়েছিলেন হ্যারি ব্রুক। মাউন্ট মঙ্গানুইয়ে পিংক বল টেস্টে দুই ইনিংসেই ফিফটি করে হন ম্যাচসেরা। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের ১ রানে অবিশ্বাস্য জয়ের ম্যাচে ১৭৬ বলে ২৪ চার আর ৫ ছক্কায় খেলেন ক্যারিয়ারসেরা ১৮৬ রানের ইনিংস। এক বিবৃতিতে হ্যারি ব্রুক বলেছেন, ‘তিন মাসের মধ্যে দুবার পুরস্কার জেতাটা সত্যিই সম্মানের ব্যাপার। আমি ইংল্যান্ড দলে আমার সতীর্থ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। তাঁরা আমাকে সহায়তা করেছেন, নিজের শক্তির দিক ব্যবহারে সমর্থন দিয়েছেন। বছরটা ভালোভাবে শুরু হলো। আশা করি, সামনের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপেও এই ধারা অব্যাহত রাখতে পারব।’ মেয়েদের ক্রিকেটে মাসের সেরা অ্যাশ গার্ডনার অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ বিশ্বকাপ জয়ের নায়িকা। অফ স্পিনে ১০ উইকেটে শিকারের পাশাপাশি সেমি-ফাইনাল ও ফাইনালে ৩১ ও ২৯ রানের কার্যকর দুটি ইনিংস খেলে জিতে নিয়েছেন টুর্নামেন্টসেরার পুরস্কার।