সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

আগামী তিনদিনের মধ্যে দেশ ছাড়বে আফগানিস্তান ক্রিকেট দল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

শ্রীলংকার মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলতে খুব শিগগিরই দেশ ছাড়বে আফগানিস্তান ক্রিকেট দল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহি হামিদ শিনওয়ারি এ কথা জানিয়েছেন।
তালেবানরা দখলে নেয়ায় আফগানিস্তান ক্রিকেট নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। তবে সেই সংশয় দূর করলেন শিনওয়ারি।
তিনি জানান, পাকিস্তান সিরিজকে সামনে রেখে খুব শীঘ্রই দেশ ছাড়বে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন সিরিজকে সামনে রেখে কাবুলে প্রস্তুতিও নিচ্ছে পুরো দল।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে শিনওয়ারি বলেন, ‘পাকিস্তান-আফগানিস্তান সিরিজ হচ্ছে। আমাদের দেশে ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছুই চলছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে। এই সফর নিশ্চিত। যত দ্রুত সম্ভব শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। কাবুলে ছেলেরা একসাথে আছে এবং সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে।’
আগামী ৩ সেপ্টেম্বর থেকে হাম্বানটোটায় শুরু হবে সিরিজ। যা আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।