সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

‘পুষ্পা: দ্য রাইজ’ নিয়ে দুশ্চিন্তায় আল্লু অর্জুন

অনলইন ডেস্ক:

ভারতের তেলেগু সিনেমার ‘আইকন স্টার’ আল্লু অর্জুন। তার পরবর্তী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি নিয়ে দুশ্চিন্তায় এই অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পুষ্পা’ সিনেমার গান ‘ডাক্কো ডাক্কো মেকা’। কিন্তু নির্মাতারা মুক্তি দেওয়ার আগেই ফাঁস হয় এর ভিডিও। এখানেই শেষ নয়, নতুন করে এই সিনেমার একটি ফাইটিং দৃশ্য ফাঁস হয়েছে। এতে দেখা গেছে, আল্লু খলনায়কের সঙ্গে মারপিট করছেন। তার লম্বা চুল ও হালকা দাড়ি। এই ভিডিওতে অভিনেত্রী রাশমিকা মান্দানাকেও দেখা গেছে। দৃশ্য ফাঁসের বিষয়টি নিয়ে বেশ চিন্তিত আল্লু ও নির্মাতারা। এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগও করেছেন তারা। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে, ভিডিও ফাঁসের এই বিষয়টি সিনেমার প্রচারের একটি কৌশল। দর্শকের মধ্যে উন্মাদনা বাড়াতেই নাকি এই কৌশল অবলম্বন করছেন নির্মাতারা। ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। এতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ।