সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

৭০০ ভারতীয় শিক্ষার্থীদের ফেরত পাঠাচ্ছে কানাডা

অনলাইন ডেস্ক :

জাল কাগজপত্র জমা দিয়ে ভিসা নেওয়ার জন্য ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডার সরকার। ভিসা পাওয়ার জন্য শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে কাগজপত্র জমা দিয়েছিল, তদন্তে তা জাল বলে প্রমাণিত হয়েছে। দেশটির সীমান্ত নিরাপত্তা সংস্থার (সিবিএসএ) বরাত দিয়ে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের সমর্থন করে এমন একটি সংস্থার পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কানাডার এডুকেশন মাইগ্রেশন সার্ভিসের মাধ্যমে ভিসার জন্য আবেদন করেছিল। এই ৭০০ জন ভিসার জন্য ২০১৮ ও ২০২২ এর মধ্যে প্রধানত পাঞ্জাবের জলন্ধরের একজন ব্যক্তির মাধ্যমে আবেদন করেছিলেন। জলন্ধরের ওই ব্যক্তি কানাডার হাম্বার কলেজে ভর্তির আশ্বাস দিয়ে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১৬ থেকে ১৮ লাখ টাকা নেয়। কিন্তু অফার লেটার পেয়েও ওই কলেজে ভর্তি হতে পারেনি ভারতীয় শিক্ষার্থীরা। পরে জলন্ধরের ওই ব্যক্তি কানাডায় তাদের আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করেন। কিন্তু পরে কানাডার ইমিগ্রেশন বিভাগ তদন্ত করে জানতে পারে, তারা যে অফার লেটার দিয়ে ভিসার জন্য আবেদন করেছিল সেটি ভুয়া।