সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

টেকনাফে ফের কলেজছাত্রসহ ৭ জন অপহরণ

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ফের কলেজছাত্রসহ সাতজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- জাহাজপুরা এলাকার জাফর আলমের ছেলে জাবরুল ইসলাম, বশির আহমেদের ছেলে ফজলু করিম, ইসহাকের ছেলে গিয়াস উদ্দিন, হায়দার আলীর ছেলে রশিদ আলম, নজির আহমেদের ছেলে আরিফ উল্লাহ, হায়দার আলীর ছেলে জাফর আলম ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম। এর মধ্যে গিয়াস উদ্দিন টেকনাফ ডিগ্রি কলেজের ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম।

তিনি জানান, প্রতিদিনের মতো সকালে জাহাজপুরা পাহাড়ের কাছে কেউ পানের বরজে, কেউ গরু নিয়ে, আবার কেউ খেতে কাজ করতে যান। এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যান।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন এবং উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর একই এলাকা থেকে স্থানীয় ৮ জনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ দিয়ে তারা মুক্ত হন।

এরপর চলতি বছরের জানুয়ারিতে পার্শ্ববর্তী ইউনিয়ন হ্নীলা থেকে খেত পাহারা দেয়ার সময় চার কৃষককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তারাও মুক্তিপণ দিয়ে মুক্ত হন।

—-ইউএনবি