সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্রীসহ নিহত ৩

ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতদিয়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বোরাক নামে তিন চাকার যানবাহনের সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার রিমা আক্তার (১৭), শিখা ও আব্দুল কালাম (৫৫)।

রিমা ও শিখা হালিমা খাতুন মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে শ্যামলী পরিবহনের চরফ্যাশনগামী একটি বাস উত্তর উদ্দিন এলাকায় বোরাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও গাড়ির চালক গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, চালককে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখনও শঙ্কামুক্ত নন।

এ ঘটনায় বাসের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

—-ইউএনবি