সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নারায়ণগঞ্জে র‌্যাবের গাড়ি ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৮: র‌্যাব

নারায়ণগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গাড়ির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টাকালে ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার নগরীর কালিরবাজার এলাকায় স্থানীয় ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মনিরুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাদা পোশাকে র‌্যাব-১১ এর দুটি দল টহল দিচ্ছিল। এ সময় মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন চর বাউশিয়া এলাকায় একটি দল যানজটে আটকা পড়ে।’

র‌্যাবের উপ-পরিচালক বলেন, ‘র‌্যাবের গাড়িটিকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে একদল সশস্ত্র ডাকাত সেটিকে ঘিরে ফেলে। একপর্যায়ে ডাকাতরা গাড়িতে হামলা চালায়। জবাবে সাদা পোশাকের র‌্যাব সদস্যরা ধাওয়া করে চক্রের নেতাসহ আটজনকে আটক করে।’

তিনি বলেন, ‘এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় তৈরি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গত দুই বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০টির বেশি ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

—-ইউএনবি