সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশ ও দক্ষিণ সুদান সহযোগিতা বাড়াতে সম্মত

বাংলাদেশ এবং দক্ষিণ সুদান খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, আইটি ও আইসিটি, স্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার জুবায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার দক্ষিণ সুদানের সমকক্ষ বিয়াট্রিস ওয়ানি-নোয়াহর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন।
ড. মোমেন বর্তমানে দক্ষিণ সুদান সফর করছেন। তিনি দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে (ইউএনএমআইএসএস) বিভিন্ন বাহিনীতে মোতায়েন বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে দেখা-সাক্ষাত করবেন।
বৈঠকে উভয় মন্ত্রী দুই দেশের পারস্পরিক সুবিধার জন্য দুই দেশের মধ্যে ব্যবসা -বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ড. মোমেন উল্লেখ করেন, দক্ষিণ সুদান স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশ দক্ষিণ সুদানকে স্বীকৃতি দেয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং দক্ষিণ সুদান কৃষি, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ খাতে সহযোগিতা করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী আরো জানান যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা অর্জনের জন্য সরকার সচেষ্ট। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সুবিধাজনক সময়ে দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
মোমেন গত কয়েক দশক ধরে বাংলাদেশে অর্জিত অসাধারণ আর্থ-সামাজিক অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নের সাফল্য সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জাতিসংঘ মিশনে এবং অন্যান্য শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় ভূমিকার কথাও উল্লেখ করেন।
দক্ষিণ সুদানের উপ-পররাষ্ট্রমন্ত্রী দেং দাউ দেং এর আগে সকালে ড. মোমেনকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ সুদানের প্রতিরক্ষা উপমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় যোগ দেন।
বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও দক্ষিণ সুদানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন।

–বাসস