সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানে রিকার্ভ মিশ্র বিভাগের ফাইনালে উঠেছে। দলগত এই ইভেন্টের ফাইনালে উঠেছেন হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকী। ফলে টুর্নামেন্টে বাংলাদেশের একটি পদক নিশ্চিত হয়ে গেছে। চায়নিজ তাইপেতে শুক্রবার (১৭ মার্চ) টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। তিন সেটের ম্যাচের প্রথমটিতে ৩৭-৩৫ পয়েন্টে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। পরের সেটটি ৩৮-৩৮ পয়েন্টে ড্র হয়। শেষ সেটে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জিতে ফাইনাল নিশ্চিত করেছে। আগামীকাল রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।