সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

চট্টগ্রামে হানিফ পরিবহনের বাসে আগুন

চট্টগ্রামের বাকালিয়ার নতুন ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন।

পরে নগরীর নন্দন কানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ফায়ার সার্ভিস আসার আগেই বাসটি বেশিরভাগ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নন্দন কানন ফায়ার স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. আলী বলেন, ‘বাসটি কক্সবাজার যাওয়ার জন্য যাত্রী উঠাচ্ছিল। হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।’

আগুনে বাসের কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি নিয়ন্ত্রণ কক্ষ।

—-ইউএনবি