সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন আন্তর্জাতিক আদালত

এপি, হেগ :

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) শুক্রবার জানিয়েছেন, ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে সরিয়ে নেয়ার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে শিশুদের অবৈধভাবে রুশ ফেডারেশনে স্থানান্তরের যুদ্ধাপরাধের জন্য পুতিন দায়ী, এমনটাই সন্দেহ করা হচ্ছে।

একই অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সেভনা লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই পদক্ষেপটিকে মস্কো তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেন একটিকে বড় অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে। তবে এর ব্যবহারিক প্রভাব নগণ্য হতে পারে।

যদিও আদালত এর আগেও বিশ্ব নেতাদের নানা কারণে অভিযুক্ত করেছে, তবে এই প্রথম এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচস্থায়ী সদস্যের মধ্যে একটির রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে পরোয়ানা জারি করল।

আদালতের সভাপতি পিওতর হফম্যানস্কি এক ভিডিও বিবৃতিতে বলেছেন, আইসিসির বিচারকরা পরোয়ানা জারি করলেও তা কার্যকর করার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। পরোয়ানা কার্যকর করার জন্য আদালতের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই।

তিনি বলেন, ‘আইসিসি আইন আদালত হিসেবে তার কাজ করছে। বিচারকরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাস্তবায়ন নির্ভর করছে আন্তর্জাতিক সহযোগিতার ওপর।’