সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আফগানিস্তানে হেলিকপ্টার পাঠিয়েছে মার্কিন সেনাবাহিনী

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কাবুল বিমান বন্দর পর্যন্ত পৌর্ঁছাতে না পারা দেড়শো’রও বেশি আমেরিকানকে উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে।
একজন কর্মকর্তা শুক্রবার এ খবর জানান।
এ উদ্যোগের মধ্যদিয়ে প্রথমবারের মতো মার্কিন নিরাপত্তা বলয়ের বাইরে গিয়েও লোকজনকে সরিয়ে আনার ক্ষেত্রে আমেরিকান বাহিনীর ইচ্ছা ও সামর্থ্যরে প্রমাণ পাওয়া গেল।
শুক্রবার সাত ঘন্টার জন্য লোকজনকে সরিয়ে আনার কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করার পর নতুন এ খবর সামনে এলো। কারণ লোকজনকে সরিয়ে এনে কাতারে রাখা হচ্ছিল। কিন্তু সেখানে ভিড় বেড়ে যাওয়ায় কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়।
শুক্রবার দিনের শেষে সরিয়ে নেয়ার কার্যক্রম পুনরায় শুরু হয়। কাবুল থেকে কাতার নেয়ার পর সেখান থেকে লোকজনকে জার্মানীর রামস্টেইন মার্কিন ঘাঁটিতে নেয়া হচ্ছে।
মার্কিন নাগরিক এবং আফগনিস্তানে আমেরিকান সৈন্যদের সহায়তাকারী আফগানরা দেশ ছাড়ার জন্য অব্যাহতভাবে কাবুল বিমানবন্দরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বিমানবন্দরে ঢোকার মুখে প্রচুর ভিড় হওয়ায় অনেককেই বেগ পেতে হচ্ছে।
এ প্রেক্ষাপটে বিমানবন্দরের কাছে থাকা ব্যারন হোটেল থেকে মার্কিন চিনুক হেলিকপ্টারের সাহায্যে ১৬৯ আমেরিকানকে উদ্ধার করে নিয়ে আসা হয়।
মেজর জেনারেল টেইলর সাংবাদিকদের জানান, অধিকাংশ ক্ষেত্রেই তালেবান মার্কিন পাসপোর্ট ও ভিসা আছে এমন বক্তিদের বিমাবন্দরে প্রবেশে আমেরিকান কর্মকর্তাদের সহায়তা করছে।
তালেবান ও মার্কিন কমান্ডারের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ আছে বলেও তিনি জানান।