সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দেশ ছাড়ার পর মুখ খুললেন আফগান পপ তারকা

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের বিখ্যাত পপ গায়িকা আরিয়ানা সাইদ। দেশটির সাংস্কৃতিক প্রথা ভেঙে নিজেকে মেলে ধরেন আন্তর্জাতিক পরিম-লে। তালেবান আফগান দখলের পর কাবুল থেকে ছেড়ে আসা মার্কিন পরিবহন বিমানে নিজ দেশ ত্যাগ করেছেন এই গায়িকা। গত ১৮ আগস্ট দেশ ছেড়ে যাওয়ার পর তার ইনস্টাগ্রামে এ তথ্য জানান। কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছানোর পর ইনস্টাগ্রাম একটি ছবি পোস্ট করেন আরিয়ানা। তাতে দেখা যায়, বিমানের ভেতরে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে ৩৬ বছর বয়েসী আরিয়ানা এই গায়িকা লিখেছেন, ‘আমি ভালো আছি এবং বেঁচে আছি। কয়েকটি দুঃস্বপ্নময় রাতের পর আমি কাতারের দোহায় পৌঁছেছি। এখন ইস্তাম্বুল ফেরার শেষ ফ্লাইটের অপেক্ষায় আছি। স্বাভাবিক জীবনে ফেরার পর দুঃসহ স্মৃতি নিয়ে অনেক কিছু জানাবো।’ গত ১৫ আগস্ট আফগানিস্তানের কাবুল তালেবানের দখলে চলে যাওয়ার পর কয়েক রাত লুকিয়ে ছিলেন আরিয়ানা। তারপর মার্কিন বিমানে কাবুল ছাড়েন। কাবুল থেকে দোহা এবং সেখান থেকে তুরস্কের ইস্তাম্বুলে উড়ে যান। এখন ইস্তাম্বুলে অবস্থান করছেন আরিয়ানা।