সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ঈশ্বরগঞ্জে গ্রেনেড হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

সাইফুল ইসলাম তালুকদার :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার বিকেলে মিছিল শেষে নেতা কর্মীরা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করে।

ছাত্রলীগ কর্মী রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামীলীগের কেন্দ্রীয় দলীয় কার্যালয়ের সামনে খুনী চক্ররা জনসভায় বোমা হামলা চালিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে ঘৃণ্য বোমা হামলা সফল করতে পারেনি ঘাতক চক্র। এই জঘন্যতম বোমা হামলায় জড়িত তারেক রহমানসহ আসামীদের ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট হাবিবুল্লাহ মিলন, বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রবি, উপজেলা যুবলীগের সাবেক সদস্য শামছুল আলম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, যুবনেতা মাহেন্দ্র মোহন মাধব, ইউপি যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।