সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মানবতাবিরোধী অপরাধ: কেরানীগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি দল তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল খালেক তালুকদার (৭৩) মৃত মো. রুস্তম আলী তালুকদারের ছেলে এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে এটিইউ-এর একটি বিশেষ দল কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালেককে গ্রেপ্তার করে।

২০১৯ সালের ২৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল খালেকসহ চারজনকে মৃত্যুদণ্ড দেয়।

—ইউএনবি