সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নৃত্য পরিচালকের সন্তানের পাশে দাড়ালেন ডিপজল

অনলাইন ডেস্ক :

সদ্য প্রয়াত ঢাকাই চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুম বাবুলের দুই সন্তানের হাতে দুই লাখ টাকা তুলে দেন তিনি। এছাড়াও তাদের পড়ালেখার যাবতীয় ভার তিনি নির্বাহ করবেন বলে জানান। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন মাসুম বাবুল। তার চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন তার পরিবার। ডিপজল বলেন, মাসুম বাবুল তো আমাদের পরম আত্মার লোক। সে আমাদের সবার প্রিয় লোক ছিল। এখন সে নেই তাই তার পরিবারের পাশে দাঁড়ানোটা তো আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব থেকেই মাসুম সাহেবের পরিবারের পাশে থাকা। টাকার অঙ্ক ডিপজল না বললেও সেটা জানিয়েছেন জায়েদ খান। তিনি বলেন, সম্প্রতি মাসুম বাবুল ভাইয়ের বাসায় তার পরিবারকে দেখতে আসেন ডিপজল ভাই। এসে মাসুম ভাইয়ের দুই মেয়ের পড়ালেখা ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য ২ লাখ টাকা দেন।