সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মক্কায় ওমরাহ পালনে হিনা খান

অনলাইন ডেস্ক :

শুরু হয়েছে রমজান। তাই রমজানের দিনগুলোতে প্রথম ওমরাহ পালনে সৌদি আরবে উড়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সঙ্গে রয়েছেন তাঁর মা এবং ভাই। সৌদি আরবে হিনা তাঁর হোটেল কক্ষ, সজ্জাও দেখিয়েছেন। ওমরাহ যাত্রায় গোটা শরীরে অভিনেত্রী ঢেকেছেন সাদা পোশাক। তাঁর মা এবং ভাইও একই পোশাকে সজ্জিত হয়েছেন। হোটেল কক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করে, অভিনেত্রী তাঁর ‘পর্যাপ্ত’ দৃষ্টিভঙ্গি শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। হিনা জানালেন, এমন একটা জায়গায় অনেকদিন ধরেই থাকার ইচ্ছে ছিল। হিনা শেয়ার করেছেন যে, তিনি কতটা উত্তেজিত সেখানে পৌঁছে তা বলে বোঝানো যাবেনা। একটি সাদা সালোয়ার স্যুটে নিজেকে মুড়িয়ে, মুখের চারপাশে দোপাট্টা সহ, অভিনেত্রীকে দারুণ দেখাচ্ছিল। হিনাহোটেল রুম থেকে মক্কায় যাওয়ার একটি রিলও পোস্ট করে লিখেছেন, পয়লা ওমরাহ মুকাম্মাল আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন, জাজাকাল্লাহ। ভক্তরাও তাঁর প্রতিটি ছবি, ভিডিওতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ দিয়ে খ্যাতি অর্জন করেন হিনা খান।