সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ঘরের মাঠে টি-টুয়েন্টি, সিপিএলে নেই সাকিব

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর। আসন্ন আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি থাকায় সিপিএলের আগামী আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নামা হচ্ছে না টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিবকে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আর সিপিএল শেষ হবে ১৫ সেপ্টেম্বর। তাই সাকিবকে ছাড়াই মাঠে নামবে জ্যামাইকা। গত মে মাসে ড্রাফট থেকে সাকিবকে দলে নিয়েছিলো জ্যামাইকা। সাকিবের পরিবর্তে অস্ট্রেলিয়ার স্পিন অলরাউন্ডার ক্রিস গ্রিনকে দলে নিয়েছে জ্যামাইকা।