সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

তামিম কী বিশ্বকাপ স্কোয়াডে আছেন?

নিজস্ব প্রতিবেদক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর দোঁড়গড়ায়। আগামী অক্টোবর-নভেম্বরে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ইতোমধ্যে বিভিন্ন দেশ তাদের স্কোয়াড ঘোষণা দিয়ে দিয়েছে। তবে বাংলাদেশ এখনো স্কোয়াড ঘোষণা করেনি। নির্বাচকদের কথা অনুযায়ী আসন্ন নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে। তবে শঙ্কা জেগেছে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে নিয়ে। ইনজুরির কারণে তিনি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। নিউজিল্যান্ড সিরিজেও তিনি খেলছেন না। তাছাড়া সর্বশেষ তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। ফলে কোনো ম্যাচ না খেলে সরাসরি বিশ্বকাপ খেলতে নামলে পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়েই শঙ্কা। বিভিন্ন মহল ধারণা করছেন, তামিমকে ছাড়াই হয়তো মরুর দেশে পাড়ি জমাবে লাল-সবুজ বাহিনী। তবে সেই শঙ্কা দূর করে দিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তামিম ফিট থাকলে সে অবশ্যই বিশ্বকাপ দলের অবধারিত অংশ। তাকে নিয়েই দল সাজানোর পরিকল্পনা রয়েছে। আকরাম খান বলেন, তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং এটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। সে ফিট থাকলে খেলবে এবং দলের সঙ্গেও থাকবে। ওর চোট সমস্যা নিয়ে চিকিৎসক ও ফিজিওর সঙ্গে নির্বাচকরা নিয়মিত কথা বলছে। আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। তিনি বলেন, তামিমকে নিয়ে কোনো সংশয় দেখছি না। সে প্রতিষ্ঠিত ও ভালো মানের খেলোয়াড়। ফিট থাকলে কোনো চিন্তা নেই এবং আমাদের জন্য ভালো।