সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

অনলাইন ডেস্ক :

ব্রাজিলের উপকূলীয় শহর রিও ডি জেনিরোর ঠিক বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। একটি অপরাধী চক্রের নেতাকে গ্রেপ্তার করার অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে সাও গঞ্জালো শহরের একটি শ্রমিক শ্রেণীর আবাসিক এলাকা সালগুইরোতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। নিহতদের মধ্যে লিওনার্দো কস্তা আরাউজো নামে একজন মাদক ব্যবসায়ী ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি পুলিশ হত্যার সঙ্গেও সে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার আরাউজোকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ হেলিকপ্টার এবং সাঁজোয়া বাহন ব্যবহার করেছে। রিও রাজ্যের পুলিশ বাহিনী নিয়মিত এ এলাকায় মারাত্মক অভিযান চালায় বলে জানা গেছে।