সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

চীনে ৫০ টনের বিশাল স্বর্ণখনি আবিষ্কার

অনলাইন ডেস্ক :

চীনে স্বর্ণের নতুন একটি খনি আবিষ্কার হয়েছে। নতুন খনিতে ৫০ টন স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনা গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, পূর্ব চীনের শ্যানডং প্রদেশ দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকা। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই প্রদেশে ১০ কোটির বেশি মানুষ বসবাস করেন। শ্যানডংয়ের মাটিতেই লুকিয়ে চীনের এই গুপ্তধন। প্রতিবেদনে বলা হয়েছে, শ্যানডং প্রদেশে একাধিক স্বর্ণখনি রয়েছে। সেখানেই নতুন আরও একটি খনি আবিষ্কার হয়েছে। শ্যানডংয়ের রুশান এলাকায় আবিষ্কৃত এই স্বর্ণখনির নাম শিলাওকোউ খনি।নতুন খনিতে ৫০ টন স্বর্ণ থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা। যদিও শ্যানডংয়ের ওই এলাকায় যে নতুন খনির সন্ধান মিলতে পারে, তার অনুমান করা হয়েছিল। দীর্ঘ ৮ বছর ধরে পর্যবেক্ষণের পর অবশেষে খনির খোঁজ পেলেন ভূ-তত্ত্ববিদেরা। এক বিবৃতিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হয়েছে, শিলাওকোউ খনিতে অপরিশোধিত অবস্থায় যে স্বর্ণ রয়েছে-তা অত্যন্ত উচ্চ মানের, সহজেই পরিশোধন করে কাজে লাগানো যাবে। বিশ্বের স্বর্ণ ভান্ডারের অন্তত ৯ শতাংশ কেন্দ্রীভূত দেশটিতে। চীনের কেন্দ্রীয় ব্যাংকের ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী, চীনজুড়ে খনিজ সোনার পরিমাণ ১ হাজার ৮৬৯ টন। যার অধিকাংশই আছে শ্যানডংয়ে। সোনার উৎপাদনে চীন এগিয়ে থাকলেও বৃহত্তম স্বর্ণের ভান্ডারে শীর্ষে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মোট খনিজ স্বর্ণের পরিমাণ ৮ হাজার ১৩৩ টন। বাজারে যার আনুমানিক মূল্য ৩৯ লাখ কোটি টাকা।