সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আইপিএলে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলবেন স্টোকস

অনলাইন ডেস্ক :

আসন্ন আইপিএলের শুরুতে একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলবেন বেন স্টোকস। বাঁ পায়ের ইনজুরিতে ভুগছেন তিনি। চোটটা কাটিয়ে উঠতে আপাতত বোলিং করবেন না ইংলিশ অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংসে সোয়া ১৬ কোটি ভারতীয় রূপিতে যোগ দিয়েছেন স্টোকস। গত সপ্তাহে ভারতে পৌঁছান তিনি। নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন। শুক্রবার রাতে আহমেদাবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তার দল। গত কয়েক বছর ধরে বাঁ পায়ের ইনজুরি বারবার ফিরে আসছে স্টোকসের। গতে বগত মাসে নিউ জিল্যান্ড সফরে চোট গুরুতর হয়ে যায়। দুই টেস্টে কেবল ৯ ওভার বল করেছেন। ওয়েলিংটনে সিরিজের শেষ দিনে শারীরিক অস্বস্তিতে ভুগেছেন ব্যাটিংয়ের সময়। স্টোকস স্বীকার করলেন ইনজুরিটা খুবই হতাশাজনক। তবে তার আশা আইপিএলে পুরোপুরি সেরে উঠবেন এবং হাঁটুর চোট নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। আগামী ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে পুরোপুরি ফিট হয়ে খেলবেন।