সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অধিনায়কের নাম ঘোষণা করল নাইট রাইডার্স

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ার। তবে চোটের কারণে তিনি আপাতত মাঠের বাইরে রয়েছেন। এদিকে আইপিএলের ষোড়শ আসর শুরু হতে যাচ্ছে ৩১ মার্চ। সেই আসরের জন্য সোমবার ভারপ্রাপ্ত অধিনায়কের নাম ঘোষণা করেছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তরুণ ভারতীয় ব্যাটার নীতিশ রানাকে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রেয়াস আয়ার ফেরার আগ পর্যন্ত রানাই নেতৃত্ব দেবেন কেকেআরকে। নীতিশের সঙ্গে অধিনায়কত্বের দৌড়ে ছিলেন দুই ক্যারিবীয় সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। তবে শেষ পর্যন্ত রানাকেই বেছে নেয় কেকেআর। কলকাতার অধিনায়কত্ব নিয়ে আলোচনায় ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাসও। তবে সব ম্যাচ খেলার সম্ভাবনা না থাকায় শেষ পর্যন্ত তারা বিবেচিত হননি। বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য শুরুর দুই ম্যাচে থাকছেনা না। শেষ দিকেও আয়ারল্যান্ড সফর থাকায় তাদের তিন ম্যাচ পাওয়া যাবে না। এ ছাড়া দলের সমন্বয়ের কারণে সাকিব-লিটনকে সব ম্যাচ খেলানোও সম্ভব না। তাই এই দুজনের দিকে আর এগোতে পারেনি দলটি।