সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের গতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান

পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাচ্ছে শিবচর হাইওয়ে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জল হক জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে গতিসীমা অমান্য করায় গত তিন দিনে ৩৭৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গতিসীমা অমান্য করায় ৩০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে মঙ্গলবার ১৫৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে শিবচর হাইওয়ে পুলিশ জানায়, গত ২৭ মার্চ ১৯৪টি মামলা হয়েছে। হাইওয়ে পুলিশের তিনটি দল এক্সপ্রেসওয়েতে গতিসীমা নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করছে।

এর আগে গত ১৯ মার্চ মাদারীপুরের শিবচর উপজেলায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৯ জন নিহত ও ২০ জন আহত হন। এরপর থেকে এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে পুলিশ।

—-ইউএনবি