সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সীতাকুণ্ডে ২০০ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকার থেকে দুইশ বোতল বিদেশি মদ এবং একটি পরিত্যক্ত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ছোট কুমিরার জিপিএইচ ইস্পাত কারখানার গেইটের সামনে থেকে গাড়িটি রেখে পালিয়ে যায় চালক।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ভোরে পুলিশের পেট্রোল টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার থামানোর জন্য সংকেত দেয়। চালক সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে জিপিএইচ ইস্পাত গেইটের সামনে রাস্তার পাশে রেখে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এরপর স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গাড়ি খুলে ভিতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের দুইশ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। চালকের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছে।

—-ইউএনবি