সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

শীর্ষে ফিরলেন রশিদ

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে সরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিং তালিকার শীর্ষে ফিরলেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান। গতবছর নভেম্বরের পর আবারও শীর্ষে উঠলেন রশিদ। সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩ উইকেট শিকারে ৭১০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরেন রশিদ। ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নেমে গেছেন হাসারাঙ্গা। ২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ক্যারিয়ারে প্রথমবারের মত র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন রশিদ। নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকার শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব এবং অলরাউন্ডারদের তালিকার শীর্ষে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।