সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আন্তর্জাতিক বাজারে কমেছে গমের দাম

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে কমেছে গমের দাম। বৃহস্পতিবার (৩০ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) পণ্যটির দর কমেছে। এ নিয়ে পাঁচ কার্যদিবস পর খাদ্যশস্যটির মূল্য হ্রাস পেল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, রাশিয়া থেকে বিশ্ববাজারে গমের সরবরাহ কমতে পারে। ফলে লোকসান সীমিত হয়েছে। এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৭ ডলার ০৪ সেন্টে। আগামী জুলাই থেকে তাদের রপ্তানি টার্মিনালে দেশের শস্য আর নেবে না বলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কারগিল জানিয়েছে। এদিকে, রাশিয়ার খাদ্যপণ্য রপ্তানিও ব্যাহত হতে পারে। কারণ, গম বিক্রি সাময়িকভাবে বন্ধ করতে পারে দেশটি। কিন্তু দীর্ঘমেয়াদে তা নিষিদ্ধ করার পরিকল্পনা তাদের নেই। তবে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বেড়েছে। চলতি মার্চে এখন পর্যন্ত ৫ দশমিক ১ মিলিয়ন টন ভোগ্যপণ্য বিক্রি করেছে দেশটি। ২০২২ সালের একই মাসে যা ছিল ১ দশমিক ৪ মিলিয়ন টন।