সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ফাইল ছবি

জয়পুরহাটের পৃথক দুটি স্থানে আন্তঃনগর একই ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধাসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে নয়টার মধ্যে সদর উপজেলার তেঘর এবং পাঁচবিবি উপজেলার বাগজানা রেললাইনের ওপর এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত দুর্গা রানী (৭১) জয়পুরহাট পৌর শহরের চিত্রা পাড়া মহল্লার বাসিন্দা। তবে পাঁচবিবির বাগজানাতে মারা যাওয়া ব্যক্তির (৪৬)পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, জয়পুরহাট সদরের তেঘর এলাকায় দুর্গা রানী নামে এক বৃদ্ধা ওই একই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

—-ইউএনবি