সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দিনাজপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কে জেলার চিরিরবন্দরের বেকীপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত দু’জন হলেন- দিনাজপুরের চিরিরবন্দরের কিসমত ফতেজংপুর ডাঙ্গারহাট গ্রামের মৃত গোমুল্লা শাহের ছেলে গোলজার আলী (৪৯) এবং খানসামা উপজেলার চরকডাঙ্গা দুবলিয়া গ্রামের মৃত ইসমাইল আলীর ফজলে রাব্বী দুলাল (৪০)।

হাইওয়ে থানার ইনচার্জ রেজাউল হক রেজা জানান, চাম্পাতলী থেকে মোটরসাইকেলে রানীরবন্দর বাজারের দিকে যাবার সময় বেকীপুল এলাকায় বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গোলজার আলী ও ফজলে রাব্বী দুলাল দুর্ঘটনাস্হলে নিহত হয়েছেন।

লাশ উদ্ধার করেছেন তারা বলে জানান তিনি।

—-ইউএনবি