সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মেট্রোরেল: শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন চালু

মেট্রোরেলের শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন শুক্রবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।

স্টেশন দু’টি চালু হওয়ায় উত্তরা-আগারগাঁও রুটের ৯টি স্টেশনই চালু হলো।

এদিকে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, মেট্রোরেল ৫ এপ্রিল থেকে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে এবং আরও সেবা দেওয়ার লক্ষ্যে সময় পরিবর্তন করা হয়েছে।’

তিনি আরও বলেন, চলতি বছরের জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চালু হবে এবং মানুষ ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল পরিষেবা উপভোগ করতে পারবে।

ডিএমটিসিএল-এর তথ্যমতে, ২০২৪ সালের শেষ নাগাদ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এবং ২০২৫ সালের মধ্যে কমলাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হতে পারে।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেলের উদ্বোধন করেন, যা দেশে যোগাযোগ ব্যবস্থায় মাইলফলক স্থাপন করেছে।

—-ইউএনবি