সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

এবার কাবুলিওয়ালা হচ্ছেন মিঠুন চক্রবর্তী

অনলাইন ডেস্ক :

রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গল্পকে সামনে রেখেই সিনেমার গল্প সাজাচ্ছেন পরিচালক সুমন ঘোষ। জোর দিচ্ছেন কাস্টিং এও। যদিও এখনও কাস্টিং তালিকা ঠিক হয়নি। ছবি প্রযোজনার দায়িত্বে থাকছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ‘কাবুলিওয়ালা’ নিয়ে এক্সাইটেড মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো এ তিনি সংবাদ মাধ্যমকে এ খবর দেন। নিজের প্রস্তুতি যেমন শুরু করছেন তেমনই গল্পও বারবার ঝালিয়ে নিচ্ছেন মহাগুরু। মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত ‘প্রজাপতি’ সুপারহিট। বক্স অফিসে ভালো ব্যবসা যেমন দিয়েছে দেবের প্রযোজনা সংস্থার এই সিনেমা, তেমনই প্রাণভরে এই সিনেমার স্বাদ নিয়েছে দর্শক। বাবা-ছেলের সম্পর্কের এই গল্প দেখতে হল ভরিয়ে দিয়েছে দর্শক। খুব শিগগিরই ১০০ দিন পার করবে এ সিনেমা। ‘কাবুলিওয়ালা’ এর পরিচালক সুমন ঘোষের সঙ্গে এর আগে ‘নোবেল চোর’ সিনেমাতে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। সেই ছবিও পছন্দ করেছিল দর্শক। দীর্ঘ ১১ বছর পর আবারও সুমন ঘোষের ছবিতে মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, কলকাতা ছাড়াও লাদাখ এবং আফগানিস্তানে ছবির শ্যুটিং হবে। যদিও শুটিংয়ের তারিখ এখনও চূড়ান্ত নয়।