সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বরিশালে ইউএনও’র বিরুদ্ধে ২ মামলার আবেদন

জেলা প্রতিনিধি :

বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানে, কোয়তালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলামসহ প্রায় পঞ্চাশ জনের বিরুদ্ধে দু’টি মামলার আবেদন দাখিল করা হয়েছে।

রবিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন ও একই প্রতিষ্ঠানের রাজস্ব কর্মকর্তা মো. বাবুল হাওলাদার বাদী হয়ে এই মামলা দু’টির আবেদন করেন।

তাদের করা মামলার আবেদনে ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে বিসিসির কাজে বাঁধা দান, বিনা উস্কানিতে বিসিসির কর্মচারীদের ওপর গুলি বর্ষণের নির্দেশ প্রদান, হামলা, গুলি বর্ষণের মাধ্যমে একাধিক ব্যক্তির অঙ্গহানী এবং ৩০-৪০ জনকে আহত করার অভিযোগ আনা হয়েছে।

এবিষয়ে বাদী পক্ষের আইনজীবী বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার জানান, আবেদনের শুনানি শেষে বিজ্ঞ বিচারক মাসুম বিল্লাহ সিদ্ধান্ত ঘোষণার জন্য রেখেছেন। তিনি সিদ্ধান্ত দেয়ার পর জানা যাবে যে মামলাটি গ্রহণ নাকি খারিজ করা হবে।

এদিকে, একই আদালতে ইউএনও মুনিবুর রহমানের ওপর হামলা চেষ্টার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিনের আবেদন করা হয়। কিন্তু বিচারক সেই আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারা হেফাজতে রেখে সুচিকিৎসা দেয়ার নির্দেশ দেন।