সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলায় ৭ আফগান নিহত

অনলাইন ডেস্ক :

কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় লোকজনের অতিরিক্ত ভিড়ের কারণে সাতজন আফগান নাগরিক নিহত হয়েছেন।

এর আগে গত শনিবার এক সতর্কবার্তায় আমেরিকান নাগরিকদের কাবুল বিমানবন্দর ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে আফগানিস্তানের মার্কিন দূতাবাস। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দেয়।

দেশ ছাড়তে ইচ্ছুক আফগানরা কাবুল বিমানবন্দরে ভিড় করায় সৃষ্ট বিশৃঙ্খলায় সাতজন বেসামরিক মানুষ মারা গেছে বলে রবিবার ব্রিটিশ সামরিক বাহিনী স্বীকার করেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘দেশটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। তারপরও পরিস্থিতি বিবেচনায় সবাইকে যতটা সম্ভব নিরাপদে এবং সুরক্ষিতভাবে আনার জন্য আমরা যা যা করার করছি।’