সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিমান হামলায়, ইসরায়েলকে দায়ী করেছে সিরিয়া

অনলাইন ডেস্ক :

দামেস্কের নিকটবর্তী একটি এলাকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় আরটি। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১২টা ১৭ মিনিটে বিমান হামলা শুরু হয়। এটি দামেস্কের গ্রামাঞ্চলের একটি অবস্থানকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। সিরিয়া সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো গোলান মালভূমির দিক থেকে এসেছিল। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পরে কয়েকটি ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে ভূপাতিত করা হয়। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে এই অঞ্চলটি ইসরায়েলের দখলে রয়েছে। হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। দামেস্কের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় দুই সিরীয় সেনা আহত হয়েছেন। গত সপ্তাহে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বিমানবন্দরের রানওয়ে একটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। দুই দিনের জন্য বিমান চলাচল বন্ধ ছিল। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের উপস্থিতি কমাতে ইসরায়েল বারবার সিরিয়ার ভূখ-ে হামলা চালিয়ে আসছে। দেশটিতে তেহরান ও মস্কো এখন দামেস্ককে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগের মেয়াদে স্বীকার করেছেন, কয়েক বছরে এ ধরনের ‘শত শত’ হামলা হয়েছে। সিরীয় কর্তৃপক্ষ ইসরায়েলি অভিযানের নিন্দা জানিয়েছে। তেল আবিব দেশটির সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।