সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

প্রেমিক যুগল অঙ্কুশ-ঐন্দ্রিলা অসুস্থ

অনলাইন ডেস্ক :

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন টলিউডের আলোচিত প্রেমিক যুগল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দুজনেই জ্বরে আক্রান্ত হয়েছেন। শরীরে অধিক তাপমাত্রা থাকার কারণে শুটিং বন্ধ করে বাড়ি ফিরেছেন অঙ্কুশ। ভারতীয় একটি সংবাদমাধ্যমে ঐন্দ্রিলা সেন বলেন  ‘খুব শরীর খারাপ। ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছেন, ভাইরাস জ¦র। ওষুধ চলছে।’ প্রিয় জুটির অসুস্থতার খবরে চিন্তিত তাদের ভক্তরা। রাজা চন্দের পরের সিনেমায় আবারো একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। এ সিনেমার কাজই আপাতত বন্ধ। দীর্ঘ ১০ বছর ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অঙ্কুশ। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। কিছুদিন আগে অঙ্কুশ জানান, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন তারা। ‘ম্যাজিক’ সিনেমায় ঐন্দ্রিলার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। রাজা চন্দ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন’ পায়েল সরকার, বিদিপ্তা চক্রবর্তী, দেব শংকর হালদার প্রমুখ। গত ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো ‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এ ছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।