সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নিউজিল্যান্ডের সহকারী কোচ সাকলাইন

অনলাইন ডেস্ক :

আসন্ন পাকিস্তান সফরের জন্য দেশটির সাবেক স্পিনার ও সাবেক প্রধান কোচ সাকলাইন মুশতাককে সহকারী কোচের দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। এপ্রিলে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সফরে নিউজিল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন সাকলাইন মুশতাক। জিও নিউজকে নিজেই এ খবর নিশ্চিত করেছেন সাকলাইন। তিনি বলেন, ‘স্বল্প সময়ের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাব গ্রহণ করেছি আমি। শুধুমাত্র পাকিস্তান সফরে থাকাকালীন নিউজিল্যান্ডের সঙ্গে কাজ করবো। আমি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছি এবং ১২ এপ্রিল ফেরার পর নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দেবো।’ পাকিস্তান দলের সাথে চলতি বছরের ফেব্রুয়ারিতে সাকলাইনের চুক্তির মেয়াদ শেষ হয়। তারপর এখনও কোচ হিসেবে কাউকে নিয়োগ দেয়নি পিসিবি। কোচিং প্যানেলে পরামর্শক হিসেবে মিকি আর্থারকে নিয়োগ করতে পারে পিসিবি। আগামী ১৪ এপ্রিল থেকে টি-টোয়েন্টি ও ২৬ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।