সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ওয়ানডে বিশ্বকাপের লোগো উন্মোচন

অনলাইন ডেস্ক :

ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবরে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এর ছয় মাস আগেই রোববার (২রা এপ্রিল) বিশ্বকাপের ব্র্যান্ড লোগো উন্মোচন করল আইসিসি। কিন্তু এই দিনটাই কেন লোগো প্রকাশের জন্য বেছে নিল আইসিসি? কারণ ১২ বছর আগে এই দিনে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। আগামী ওয়ানডে বিশ্বকাপের লোগোর নাম দেওয়া হয়েছে ‘নভরাসা’। ৯টি আবেগের প্রকাশ ঘটানো হয়েছে এই লোগোতে, তাই এমন নাম। যে ৯টি আবেগের কথা বলা হয়েছে সেগুলো হলো―আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় ও আবেগ। ভারতের বিপুলসংখ্যক ক্রিকেট সমর্থকের আবেগকে মাথায় রেখেই দেওয়া হয়েছে এই নাম। আগামী ৫ অক্টোবর এবারের ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে। ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। এবারও বাংলাদেশ দাপটের সঙ্গে সরাসরি বিশ্বকাপ আসরে সুযোগ করে নিয়েছে। বড় দলগুলোর মাঝে দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপ প্রায় নিশ্চিত। তবে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকে সম্ভবত বাছাই পর্ব খেলতে হবে।