সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়

অনলাইন ডেস্ক :

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আগামীকাল মঙ্গলবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচ। রোববার (২রা এপ্রিল) এই টেস্ট ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে টেস্ট ম্যাচটি। ১০০ টাকায় স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট কেনা যাবে। এ ছাড়া ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি ৫০০, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ ও নর্থ-সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০০ টাকা নির্ধারিত করেছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছে বিসিবি। টেস্টেও অনলাইনে টিকিট কাটতে পারবে দর্শকরা। বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে ব্যক্তিগত মোবাইল নম্বর নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে একজন সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে টিকিট কেনার পর একটি নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ দেওয়া হবে। সেই কোড এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করতে হবে।