সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

অনুশীলনে নেই সাকিব

অনলাইন ডেস্ক :

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মঙ্গলবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচকে সামনে রেখে রোববার দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে শুরুর দিনেই অনুশীলনে নেই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে বিশ্রামে রয়েছেন তিনি। সাকিব ছাড়া প্রথম দিনের অনুশীলনে ছিলেন লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ সবাই। শুধু ছিলেন না অধিনায়ক সাকিব। অনুশীলনে সবাই ছিলেন বেশ সিরিয়াস। উইকেটকিপিং নিয়ে আলাদা করে কাজ করেছেন লিটন। মাঠের অনুশীলন শেষে ইনডোরে যায় ক্রিকেটাররা।