সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বাগদান সারলেন ঐশী

অনলাইন ডেস্ক :

বাগদান সারলেন সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। তার হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। রোববার রাতে পারিবারিক আয়োজনে আংটিবদল করেন তারা। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ঐশীর গায়িকা পরিচয়ের বাইরে তিনি একজন চিকিৎসক। গত বছর শিক্ষা জীবন শেষ করে একই মেডিকেল কলেজের হাসপাতালের সিসিইউ’র মেডিকেল অফিসার হিসেবে কাজও শুরু করেন। জানা গেছে, পাত্র নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চাকরি করছেন একটি ওষুধ কম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন জিলানি। দু’জনার মধ্যে পরিচয় প্রায় আড়াই বছরের। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রোববার রাতে হয়ে যায় আংটিবদলের আনুষ্ঠানিকতা। সেই আংটি বদলের ছবি ফেসবুকে ঐশী নিজেই শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বারাকাল্লাহু ফিকুম’। একই ছবি পাত্র আরেফিনও শেয়ার করে একই ক্যাপশন লিখেছেন। ছবির সূত্র ধরে ঐশীর মা ঐশীর মা নাসিমা মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আংটিবদলের আনুষ্ঠানিকতার কথা নিশ্চিত করেন। নাসিমা মান্নান বলেন, ‘ঐশী ও জিলানির পরিচয় আড়াই বছরের। দুজন দুজনার পছন্দ ছিলো। রোববার রাতে হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করবো। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই। ঈদের পর ওদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।’ ঐশী ২০২১ সালে ঢাকার শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পূর্ণ করেন। বর্তমানে বেসরকারি ওই হাসপাতালেরই সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন।