সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

যে কারণে ডাক্তারের কাছে ঋত্বিকা

অনলাইন ডেস্ক :

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন অসুস্থ। বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে এসব তথ্য জানিয়েছেন ঋত্বিকা নিজেই। গত রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে ঋত্বিকা লেখেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো নেই। গত সপ্তাহ থেকে বুকে কফ জমেছে, ব্যথা আছে, কাশি, প্রচন্ড ক্লান্ত লাগে। হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখিয়েছি। ডাক্তার বলেছেন, ইনফেকশন হয়েছে।’ বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাচ্ছি। ওষুধ খাওয়ার পাশাপাশি বিশ্রামে রয়েছি। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি।’ কোয়েল মল্লিক ও জিৎ অভিনীত দর্শক প্রিয় সিনেমা ‘১০০% লাভ’। ২০১২ সালে মুক্তি পায় এটি। সিনেমাটির গল্পে অনুরাধার (কোয়েল) প্রেমিক রাহুল (জিৎ)। কিন্তু অনুরাধার ছোট বোন সোনিয়া (ঋত্বিকা সেন) রাহুলের প্রেমে পড়ে যায়! এ চরিত্রে ঋত্বিকা অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। মাত্র ১০ বছর বয়সে এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন তিনি। ২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে ঋত্বিকার। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। রীতিমত আলোচনায় চলে আসেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তারপর ‘আরশীনগর’, ‘রাজা রাণী রাজী’, ‘জিও পাগলা’, ‘ভিলেন’, ‘বাঘ বন্দি খেলা’, ‘শাহজাহান রিজেন্সি’-এর মতো সিনেমা উপহার দেন তিনি। ২০২০ সালে ‘দাগালতি’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে ঋত্বিকার।